বাধ্যতামূলক অবসরে ছয় ব্যাংকের এম ডি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাধ্যতামূলক অবসরে ছয় ব্যাংকের এম ডি

ঢাকা রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০০ বার দেখা হয়েছে
Bangladesh Bank

বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংকসহ মোট ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক অবসর এ পাঠানোর নির্দেশ দিয়েছে। রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে।

ব্যাংকগুলো হলো:

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • সোশ্যাল ইসলামী ব্যাংক
  • গ্লোবাল ইসলামী ব্যাংক
  • ইউনিয়ন ব্যাংক
  • এক্সিম ব্যাংক
  • আইসিবি ইসলামী ব্যাংক

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করে। ওই বৈঠকে ব্যাংকগুলোর কার্যক্রমে অধিকতর তদন্তের সুবিধার্থে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ এমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে ইতোমধ্যে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটির সময়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও পাঁচটি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণে অনিয়ম ও তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT