ঈদ মেলায় অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর, আটক ৩৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ঈদ মেলায় অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর, আটক ৩৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকায় ঈদ মেলার নামে অশ্লীল নাচ-গান ও জুয়ার আয়োজনের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে সেনাবাহিনী ও ইসলামপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে বুধবার (২ এপ্রিল) ইসলামপুর থানা পুলিশ পৃথক আইনে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে শামিয়ানা টানিয়ে স্থানীয় একটি চক্র জুয়া খেলাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রাদলের নারীদের এনে অশ্লীল নাচ-গানের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ঈদমেলার নামে কিছু ব্যক্তি জুয়া ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিষয়টি জানার পর যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT