ইসরাইলে ৩৭০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে বসবাসের অযোগ্য করার হুমকি ইরানের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরাইলে ৩৭০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে বসবাসের অযোগ্য করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে
ইসরাইলকে টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে ইরান, ছবি: সংগৃহীত
ইসরাইলকে টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে ইরান, ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে গত চারদিনে ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শত শত বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ইসরাইলের অন্তত ৩০টি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরাইলকে বসবাসের অযোগ্য করে ফেলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। গত রোববার (১৫ জুন) রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানায়, “আমরা সমগ্র ইহুদিবাদী শাসনব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব।”

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। এদিকে, সৃষ্ট উত্তেজনা প্রশমনে কাতার ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করলেও ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তেহরান জানিয়েছে, ইসরাইলি হামলা চলমান থাকা অবস্থায় তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT