পৈতৃক ভিটায় হামলার শিকার স্পেন প্রবাসীর পরিবার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

পৈতৃক ভিটায় হামলার শিকার স্পেন প্রবাসীর পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

স্পেন প্রবাসী মোহাম্মদ শাহজাহানের পৈতৃক ভিটায় হামলার ঘটনা ঘটেছে।প্রবাসী মোহাম্মদ শাহজাহান দীর্ঘ দুই যুগ ধরে স্পেনের বার্সেলোনায় সুনামের সঙ্গে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের পশ্চিম চাঁদপুর মুন্সিবাড়িতে।

ঘটনাটি ঘটে গত ১৬ মে ২০২৫, ভোররাতের দিকে। ওই সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পৈতৃক ভিটার চারপাশে লাগানো সিমেন্টের ১০ থেকে ১২টি খুঁটি ভেঙে ফেলে। শুধু তাই নয়, ভিটার ভেতরে থাকা বেশ কিছু গাছও ক্ষতিগ্রস্ত করা হয়। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছেন তার পরিবার।

ঘটনার সময় মোহাম্মদ শাহজাহান স্পেনে অবস্থান করলেও তার স্ত্রী ও তিন মেয়ে ছিলেন বাংলাদেশে, নিজ বাড়িতেই। তারা আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মোহাম্মদ শাহজাহান কোনো রাজনৈতিক সংগঠন কিংবা স্থানীয় কোনো বিরোধের সঙ্গে জড়িত নন বলে পরিবার জানিয়েছে। তিনি প্রবাসে বসবাস করলেও নিয়মিত গ্রামের বাড়িতে খোঁজখবর রাখেন এবং পরিবারের সদস্যরা সেখানে থাকেন।

বর্তমানে শাহজাহানের পরিবার গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT