পদ্মার বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

পদ্মার বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে
বালু উত্তোলন,পদ্মা নদী, হাইকোর্ট, অবৈধ বালু উত্তোলন, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, রিট, নদী রক্ষা কমিশন, বালু মহাল, মাটি ব্যবস্থাপনা আইন, হাইড্রোগ্রাফিক সার্ভে, বালু মহাল ইজারা, সুপ্রিম কোর্ট, জনস্বার্থ, রুল, আইনগত ব্যবস্থা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাবিব-উন-নবী ও মো. আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ আহমেদ। এছাড়া নদী রক্ষা কমিশনের পক্ষে ছিলেন মুনতাসীর মাহমুদ রহমান।

আইনজীবী হাবিব-উন-নবী রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে বালু মহাল ইজারার ক্ষেত্রে অবশ্যই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসরণ করতে বলা হয়েছে। আর পদ্মা নদী চ্যানেলের তলদেশ রক্ষা করে এবং নদীর পাড় ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে উত্তোলন যোগ্য বালুর স্থান ও পরিমাণ নির্ধারণ করে সেই সার্ভের ভিত্তিতে বালু মহাল ঘোষণা করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদ হাসান মেহেদী ও রাশেদুজ্জামান রানাসহ ৫ জন ২০২২ সালে জনস্বার্থে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেওয়া হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT