দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে পারেন ট্রাম্প - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে পারেন ট্রাম্প

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আন্তর্জাতিক ভাষণ হতে পারে। যদিও তার বক্তৃতার বিষয়বস্তু এখনও নিশ্চিত নয়, আলজাজিরার একটি প্রতিবেদন বলছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে পারেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিবিসি জানায়, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন, যদি যুদ্ধ শেষ না করা হয়, তবে রাশিয়ার ওপর উচ্চ শুল্ক এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প বলেছেন, পুতিন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে রাশিয়ার অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। যদিও পুতিন বারবার বলেছেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি বরাবরই মস্কোর জন্য অগ্রহণযোগ্য।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন, বিভিন্ন অংশীজনদের একত্রিত করে ট্রাম্প এই যুদ্ধ বন্ধে কাজ করছেন। ট্রাম্প দাবি করেছিলেন, তিন বছর ধরে চলা এই যুদ্ধ একদিনেই সমাধান করা সম্ভব। তবে সাম্প্রতিক সময়ে তার উপদেষ্টারা এই দাবির বিষয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পুতিন বলেছেন, রাশিয়া প্রয়োজন অনুযায়ী দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং দেশের মৌলিক জাতীয় স্বার্থের জন্য কখনো অন্য শক্তির কাছে মাথা নত করবে না।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT