সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির নির্দেশনা প্রধান উপদেষ্টার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবির ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি শোক প্রস্তাবে আবরার-ওসমান হাদি- ফেলানীর নাম চাইলেন নাহিদ ইসলাম সংসদ হবে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র—প্রথম অধিবেশনেই তারেক রহমানের ঘোষণা আমেরিকাতেই ইরানের হামলার শঙ্কা! ক্যালিফোর্নিয়ায় ড্রোন আক্রমণের সতর্কতা এফবিআইয়ের

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির নির্দেশনা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া "ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫"-এ অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
রোববার (৫ জানুয়ারি) রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া “ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫”-এ অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। দুপুর দেড়টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এই মহড়ায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

ড. মুহাম্মদ ইউনুস বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির অহংকার এবং আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এই লক্ষ্যে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’—এই মন্ত্রকে ধারণ করে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করা জরুরি।”

তিনি উদাহরণ দিয়ে আরও বলেন, “যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে এবং প্রস্তুতি নেয়, তার খেলার মাঠে বিজয়ের সম্ভাবনা তত বেশি। যুদ্ধক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল, দক্ষতা এবং কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাদের উচিত নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সর্বদা প্রস্তুত রাখা।”

মহড়ায় এক বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতি প্রদর্শন করা হয়, যেখানে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার কৌশল তুলে ধরা হয়। সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, মর্টার শেল, সাঁজোয়া বাহিনীর কসরত এবং গোলন্দাজ বাহিনীর আক্রমণের দৃশ্য মহড়ায় প্রদর্শিত হয়। সেনাবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও এই মহড়ায় অংশগ্রহণ করে। শত্রুপক্ষ মোকাবিলায় বিমানবাহিনীর যুদ্ধবিমান, হেলিকপ্টার, আর্মি অ্যাভিয়েশনের বিশেষ কার্যক্রম এবং প্যারা-কমান্ডো বাহিনীর আক্রমণ কৌশল দেখানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া “ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫”-এ অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

মহড়ার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের জন্য একটি আধুনিক প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। মহড়া শেষে তিনি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রশিক্ষণের মান ও সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন।

ড. মুহাম্মদ ইউনুস আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীকে যুগোপযোগী এবং বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে। তাদের শৃঙ্খলা এবং নিষ্ঠার কারণে দেশের যেকোনো সংকট মোকাবিলায় তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আশাবাদী, আমাদের সেনাবাহিনী এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও দক্ষ ও প্রস্তুত করে তুলবে।”

তিনি মহড়ার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সেনাবাহিনীর এমন প্রশিক্ষণ কার্যক্রম দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং জাতির আস্থা বজায় রাখবে।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT