নোটিশ:
শিরোনামঃ
শনিবার মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতিতে মন্দিরগুলো ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই ভারতের স্থলবন্দর বিধিনিষেধ ও পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বুটেক্স ডাই-কেম এক্সপোতে শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানোর তাগিদ বাংলাদেশি স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর আহ্বান শিশুদের অনলাইন নিরাপত্তায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের সরকারি অর্থের সুরক্ষায় ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদারের উদ্যোগ কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ ইউজিসির

তাড়াইলে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে ছুরিকাঘাতে এক নেতা নিহত

প্রতিনিধি কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৫ বার দেখা হয়েছে
তাড়াইলে বিএনপির সংঘর্ষ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান ওরফে রতন (৫৫) এই সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ হারান। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ রোববার বেলা ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আয়োজিত এ সম্মেলনকে ঘিরে শনিবার বিকেলে দলীয় ভোটার তালিকা নিয়ে রাউতি ইউনিয়নের নেতাদের মধ্যে মতবিরোধ হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান এবং সদস্য গিয়াসউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জেরে আজ বানাইল বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল হাসান গুরুতর আহত হন। তাকে এবং আহত অন্য পাঁচজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মিয়া জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

নিহত আবুল হাসানের ভাগনে শামীম মিয়া অভিযোগ করে বলেছেন, ‘কাউন্সিলকে ঘিরে পরিকল্পিতভাবে মামাকে হত্যা করা হয়েছে।’ এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার মতে, ঘটনাটি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটতে পারে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT