পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিস এর মন্তব্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিস এর মন্তব্য

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৫ বার দেখা হয়েছে
সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘ডায়াসপোরা কমিটি ঘোষণা’ শীর্ষক সভায় অংশগ্রহন করেন  সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। সেখানে তিনি  লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশের ৩০ দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।

সভায় সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পর প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইলিয়াস হোসেন, পিনাকী ভট্টাচার্য ও কনক সরওয়ারের মতো সাহসী ব্যক্তিরা বিদেশে থেকেও সত্য কথা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

আরো পড়ুন:টিউলিপ সিদ্দিকের সম্পদ জব্দের উদ্যোগ যুক্তরাজ্যে

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের আগে হাসিনা সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করেছিল। সংবাদ প্রতিবেদন কেমন হবে, তা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হতো। কিন্তু বিদেশে থাকা ফ্রিল্যান্স সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে সত্য উন্মোচনে সাহসী ভূমিকা রেখেছেন।’

সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘একসময় ধারণা ছিল, মেধাবী ও সৎ ব্যক্তিরা রাজনীতিতে আসেন না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এখন আমরা বিভিন্ন পেশার মেধাবী মানুষদের রাজনীতিতে যুক্ত হতে দেখছি, যারা দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক।

আরো পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

নবগঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটিতে অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদ্দীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম ও ফারিয়া ফাহি প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT