নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে
737827247_1590296682610434_5184683785157464017_n

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। রবিবার (৫ জুলাই) সকালে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের ওয়াশরুম, রান্নাঘর (ক্যান্টিন), বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসাসেবা কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “কাউকে পূর্বে না জানিয়ে আমি হাসপাতালের ক্যান্টিন, ওয়াশরুম ও সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ ও সেবার মান আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন সিভিল সার্জনের এ ধরনের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তদারকি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT