বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষক হওয়ার স্বপ্নে এগিয়ে চলা কুড়িগ্রামের অনামিকা এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে বাড়ী এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের প্রতিবন্ধি, অসহায়, হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী ১৫জনকে দু’টি করে ৩০টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও একটি করে সঞ্চয়ী ব্যাংক ও গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT