নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

চাঁদের দুই চেহারা কেন ভিন্ন?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে
Moon

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আমাদের কাছে দীর্ঘদিন ধরেই বিস্ময়ের উৎস। অনেকেই লক্ষ্য করেছেন, চাঁদের সব সময় একটি নির্দিষ্ট পাশই আমরা দেখতে পাই। এর পেছনে রয়েছে এক জটিল কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা।

চাঁদ যেমন পৃথিবীকে ঘিরে ঘুরছে, তেমনি নিজের অক্ষের চারপাশেও ঘূর্ণন করছে। আশ্চর্যের বিষয় হলো, এই দুই ধরনের আবর্তনের সময়কাল প্রায় এক—প্রায় ২৭.৩ দিন। ফলে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় তার একই পাশ সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে। তাই আমরা চাঁদের কেবল একটি দিকই দেখতে পাই, অন্য পাশটি থাকে আমাদের অজানা।

বিজ্ঞানীদের মতে, কোটি কোটি বছর আগে চাঁদ নিজের অক্ষে অনেক দ্রুত ঘুরত। তখন পৃথিবীর মহাকর্ষীয় শক্তি চাঁদের তরল অন্তঃস্থলে প্রবল জোয়ার-ভাটার সৃষ্টি করত, যা সময়ের সাথে সাথে চাঁদের আবর্তনের গতি কমিয়ে দেয়। ধীরে ধীরে এই গতি পৃথিবীকে প্রদক্ষিণ করার গতির সমান হয়ে যায়।

১৯৬০ সালে সোভিয়েত মহাকাশযান ‘লুনা-৩’ প্রথমবার চাঁদের বিপরীত দিকের ছবি পাঠায়। এই দিকটিকে অনেকেই “চাঁদের অন্ধকার পাশ” বলে ডাকেন, কারণ পৃথিবী থেকে কোনো তরঙ্গ সেখানে পৌঁছাতে পারে না। ছবিতে দেখা যায়, সেখানে অসংখ্য গর্ত ও পর্বতমালার আধিক্য রয়েছে।

যেখানে পৃথিবীমুখী পাশে রয়েছে আগ্নেয়গিরির সৃষ্টি বিস্তীর্ণ সমভূমি বা ‘মেয়ার’, যা প্রায় ৩১ শতাংশ স্থান জুড়ে বিস্তৃত, সেখানে চাঁদের অপর পাশে রয়েছে বেশি গর্ত ও কঠিন ভূপ্রকৃতি। এই ভিন্ন গঠন ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যই চাঁদের দুই পাশে পার্থক্য তৈরি করেছে।

এজন্যই চাঁদের এক পাশ আমাদের চেনা, আর অন্য পাশ রহস্যে ঘেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT