নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

বাংলাদেশসহ ৯ দেশের পর্যটন , কাজ এবং ব্যবসায়িক ভিসা স্থগিত করল ইউএই

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে
UAE Visa Van to Bangladesh

২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে সিদ্ধান্ত, বৈধ ভিসাধারীরা থাকবেন এর বাইরে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন, কাজ এবং ব্যবসায়িক ভিসা ইস্যু অস্থায়ীভাবে স্থগিত করেছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের ঘোষণামতে, এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।

এই নীতি প্রযোজ্য হবে নিম্নলিখিত নয়টি দেশের নাগরিকদের জন্যঃ

১. আফগানিস্তান
২. লিবিয়া
৩. ইয়েমেন
৪. সোমালিয়া
৫. লেবানন
৬. বাংলাদেশ
৭. ক্যামেরুন
৮. সুদান
৯. উগান্ডা

এসব দেশের নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে যারা ইতোমধ্যে বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

UAE এর নির্দেশনা পাবেন এই লিংকে : https://uaevisaonline.com/articles/uae-visa-ban-countries

এ বিষয়ে ইউএই সরকার আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। তবে কূটনৈতিক সূত্র ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগ, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, ভূরাজনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য-ঝুঁকিসহ বিভিন্ন বিষয় এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলতে পারে। পূর্বে কোভিড-১৯ নিয়ন্ত্রণে কঠোর প্রবেশ নীতিমালা গ্রহণ করেছিল ইউএই, যা এবার নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে তা এখনও স্পষ্ট নয়। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতির ওপর নির্ভর করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ইউএই-গামী হাজারো নাগরিকের পরিকল্পনা এই ঘোষণার ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইউএই দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। বর্তমানে সেখানে কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী বৈধ ভিসায় কর্মরত আছেন। নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে শ্রম অভিবাসন ও পর্যটন খাতের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT