ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০% শুল্ক আরোপ: ট্রাম্প - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০% শুল্ক আরোপ: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

১২ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।

শনিবার (১২ জুলাই) ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ ঠেকাতে মেক্সিকোর ভূমিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান বাণিজ্য ভারসাম্যহীনতার কারণে এ পদক্ষেপ নিতে হচ্ছে।

সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ কয়েকটি দেশের ওপরও নতুন শুল্ক আরোপ করেন। তামার ওপরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, তিনি ইইউ’র সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলেন, তবে তা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT