তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে।

গতকাল (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সহ দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ শহীদ ও আহত ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “আপনারা যখন নিজের কষ্ট, ব্যথা ও ত্যাগের কথা তুলে ধরছিলেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারি, তবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর দেখভালের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ তৈরি করা হবে। যারা ২০২৪ সালে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তাঁরা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমান মর্যাদা পাবেন।”

তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। “যাঁদের এক বা দুই চোখ নষ্ট হয়েছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। এটি এককথায় গণহত্যা,” উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়; এটি ছিল দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষের আন্দোলন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

একই দিনে তিনি বাংলাদেশের রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT