শেকৃবিতে ফের বঙ্গপ্রথা চালুর আশঙ্কা, শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

শেকৃবিতে ফের বঙ্গপ্রথা চালুর আশঙ্কা, শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ

মোহাম্মদ ফাহিম ( শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ফের বঙ্গপ্রথা চালু হওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের পর বঙ্গপ্রথা বিলুপ্ত করা হলেও, সাম্প্রতিক কিছু ঘটনায় আবার সেই সংস্কৃতি ফিরে আসার শঙ্কা দেখা দিয়েছে।

 

গত ২২ অক্টোবর রাতে অ্যানিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটি থেকে শুরু হয় উত্তেজনা। বিষয়টি সমাধানের জন্য রাত ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সমবেত হন। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, হলে ফেরার সময় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

 

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে তা বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও উত্তেজনা সৃষ্টি করে। পরে বিজয়-২৪ হলের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাম্পাসে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

উল্লেখ্য, শেকৃবিতে ছয়টি বঙ্গ রয়েছে— দক্ষিণ বঙ্গ (বরিশাল-খুলনা অঞ্চল), উত্তর বঙ্গ (রাজশাহী-বগুড়া অঞ্চল), পাবনা-সিরাজগঞ্জ বঙ্গ, কুমিল্লা বঙ্গ, ময়মনসিংহ বঙ্গ এবং ঢাকা বঙ্গ। এর মধ্যে প্রধানত দক্ষিণ ও উত্তর বঙ্গের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। অতীতে এসব বঙ্গকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার, র‍্যাগিং ও নির্যাতনের অভিযোগ উঠেছিল।

 

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে আবারও বঙ্গপ্রথা চালু হওয়ার চেষ্টা চলছে। কিছু সিনিয়র ব্যক্তি সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে বঙ্গীয় বিভাজন ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটা হলে পুরনো রাজনৈতিক কালচার আবার ফিরে আসবে।”

 

এই বিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, আমরা চাই না শেকৃবিতে বঙ্গপ্রথা পুনরায় চালু হোক। আমি হলে প্রভোস্টদের নির্দেশ দিয়েছি— সিট বরাদ্দ কেবল হলের নিয়ম অনুযায়ী হবে, কোনোভাবেই বঙ্গীয়ভাবে নয়।” তিনি আরও বলেন, “যে কোনো অপরাধের ক্ষেত্রে তদন্ত করে অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT