নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে হালদায় ৭৬ প্রজাতির মাছের ২৬টি আর মিলছে না, প্রজননক্ষেত্র নিয়ে উদ্বেগ তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা, ফেব্রুয়ারিতে প্রথম ১০০টি

স্পেনে বুনোলে ৮০তম টোমাটিনা উৎসব, ১২০ টন টমেটো ছোড়াছুড়িতে মেতে উঠলেন ২২ হাজার মানুষ

স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৪০ বার দেখা হয়েছে
স্পেনে টোমাটিনা উৎসব

স্পেনের ভ্যালেন্সিয়ার ছোট্ট শহর বুনোলে বুধবার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিখ্যাত টোমাটিনা উৎসবের ৮০তম সংস্করণ। এক ঘণ্টা ধরে প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষ অংশ নেন এই উৎসবে এবং প্রায় ১২০ টন অতিপাকা টমেটো একে অপরের দিকে ছোড়েন। টোমাটিনা বিশ্বের অন্যতম জনপ্রিয় ও ব্যতিক্রমী উৎসব হিসেবে আবারও বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করেছে।

শহর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টমেটোগুলো সাধারণত খাওয়ার উপযোগী নয়, বরং বিশেষভাবে উৎসবের জন্যই চাষ করা হয়। প্রতি বছরের মতো এবারও ট্রাকে করে টমেটো আনা হয় এবং সেগুলো ছুঁড়তে অংশগ্রহণকারীদের নির্দেশনা দেওয়া হয় আগে চেপে নরম করে নিতে, যাতে কাউকে আঘাত না লাগে। উৎসব চলাকালীন নিরাপত্তার জন্য অনেকেই সাঁতারের চশমা ও ইয়ারপ্লাগ ব্যবহার করেন।

উৎসবের শুরুতে গান ও নাচের পরিবেশে ট্রাক থেকে টমেটো বিতরণ করা হয় এবং এক ঘণ্টা পর কামানের গুলির শব্দে ছোড়াছুড়ি বন্ধ করা হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা একযোগে রাস্তাঘাট পরিষ্কার করেন। টমেটোর অম্লীয় উপাদান রাস্তা দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে।

এবারের উৎসবের বিশেষ প্রতিপাদ্য ছিল “টোমাটোথেরাপি”, যা গত বছরের ভয়াবহ বন্যা থেকে শহরের পুনরুদ্ধার ও আনন্দময় পুনর্জীবনের প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। তবে আনন্দঘন এ উৎসবের মাঝেও কিছু অংশগ্রহণকারী রাজনৈতিক বার্তা তুলে ধরেন; গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনেকে প্যালেস্টাইনের পতাকা বহন করেন এবং ব্যানার প্রদর্শন করেন।

Revelers hold a Palestinian flag as they throw tomatoes at each other during the annual "Tomatina" tomato fight fiesta, in the village of Bunol near Valencia, Spain, Wednesday, Aug. 27, 2025. (AP Photo/Alberto Saiz)

টোমাটিনা শুরু হয়েছিল ১৯৪৫ সালে স্থানীয় তরুণদের খেলার ছলে টমেটো নিক্ষেপের মধ্য দিয়ে। পরে তা ধীরে ধীরে আন্তর্জাতিক উৎসবে পরিণত হয় এবং ২০০২ সালে স্পেন সরকার একে সরকারি পর্যটন উৎসবের স্বীকৃতি দেয়। আজ এটি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT