ইয়ামিন হত্যা: এক বছর পর অভিযুক্ত সাবেক পুলিশ এএসআই গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

ইয়ামিন হত্যা: এক বছর পর অভিযুক্ত সাবেক পুলিশ এএসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিনকে হত্যার মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক বছর পলাতক থাকার পর তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে রোববার (৩ আগস্ট) সকালে আটক করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীকে সাভার থানা পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র আন্দোলনের সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দেওয়া হয় এমআইএসটি-র চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ ইয়ামিনকে। ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়।

নিহত ইয়ামিন রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি থাকতেন প্রতিষ্ঠানের ওসমানী হলে, আর তার পারিবারিক বাসা ছিল সাভারের ব্যাংক টাউন এলাকায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের গাড়ি থেকে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তার পরপরই গুলির শব্দ শোনা যায়। এরপর থেকে আন্দোলনকারীরা বারবার অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসছিলেন। ইয়ামিনের মৃত্যুকে কেন্দ্র করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রদ্ধা ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

পুলিশ বলছে, মোহাম্মদ আলী গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে নতুন গতি আসবে এবং ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়া সামনে এগোবে। বর্তমানে তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT