নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

অর্ধশতাধিক হত্যা-নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, তবুও সচিব পদে বহাল নাজমুল আহসান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে
Capture

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ২০১৩-১৪ সালে তিনি তৎকালীন এসপি চৌধুরি মঞ্জুরুল কবিরের সঙ্গে মিলে বিরোধী দল বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হত্যাযজ্ঞ ও দমন অভিযান চালান। ওই সময় পুলিশের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হন, যার মধ্যে ২৭ জন যৌথবাহিনীর হাতে প্রাণ হারান। এছাড়া শতাধিক মানুষ আহত ও গুলিবিদ্ধ হন, বহু বাড়িঘর আগুন বা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়।

যদিও চৌধুরি মঞ্জুরুল কবির দেশ ছেড়ে পালিয়েছেন, নাজমুল আহসান এখনো সচিব পদে বহাল আছেন। তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা রয়েছে এবং অভিযোগপত্রে উল্লেখ আছে যে তিনি সরাসরি হামলা ও ধ্বংসযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন। সমালোচকরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ এই কর্মকর্তা এখনো সরকারি সুরক্ষা পাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT