নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমা চাইলেন রাখাল রাহা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০৮ বার দেখা হয়েছে
রাখাল রাহার সাম্প্রতিক ফেসবুক পোস্ট,ক্ষমা চাইলেন রাখাল রাহা
রাখাল রাহার সাম্প্রতিক ফেসবুক পোস্ট

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে ফেসবুকে নিজের টাইম লাইনে অশালীন ও অশ্রাব্য পোস্ট দেওয়ার পর সাধারণ মুসলিম জনতার প্রতিবাদ ও আলেমদের বিবৃতির মুখে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন রাখাল রাহা। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

“যা কিছু হ‌য়ে‌ছে, ঘ‌টে‌ছে–এটা আমার ভুল; একটা ভুল বুঝতে গিয়ে আরেকটা ভুল; আ‌মি আবারও আমার ভুল স্বীকার কর‌ছি।

আল্লাহতায়ালা আমা‌কে ক্ষমা করুন, মুসলমান সমাজ আমাকে ক্ষমা করুন। সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন, বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করুন।
.
রাখাল রাহা, ২১শে ফেব্রুয়ারী ২০২৫
.
নোট : ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আমি এনসিটিবিতে মন্ত্রণালয়ের অনুরোধে পাঠ্যপুস্তক পরিমার্জনার কাজের সাথে যুক্ত ছিলাম। ওটা কোনো পদ না, ৫৭ জন মানুষ আমরা নানাভাবে কাজ করেছি। ১লা জানুয়ারী ২০২৫ থেকে আমি আমার পেশায় ফিরে এসেছি। এনসিটিবির কোনো কাজের সাথে আমি এখন আর যুক্ত নই।”
প্রসঙ্গত উল্লেখ্য যে রাখাল রাহা ফেসবুক ইন্ট্রোতে নিজের পরিচয় দিয়ে রেখেছেন এমন- Rakhal Raha: Human Being, Bengali, Writer, Believer, Religion-less (মানুষ, বাঙালী, লেখক, বিশ্বাসী, নিধর্মী)।
অনেকের মনে প্রশ্ন জাগছে, রাখাল রাহা যেহেতু আল্লাহ-স্রষ্টাতে বিশ্বাসই করেন না, তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন কীভাবে? তবে কি এটি নিছকই ক্ষমা চাওয়ার খাতিরে ক্ষমা চাওয়া? রাখাল রাহাকে ক্ষমা করা উচিত কিনা এই প্রশ্ন নিয়েও নানা মত-প্রতিমত পাওয়া যাচ্ছে। কলামিস্ট তারেকুল ইসলাম লিখেছেন, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু অপরদিকে বেশ কিছু ইসলামিক স্কলার  বলেছেন, তার ক্ষমার বিষয়টি আল্লাহর হাতে, কিন্তু আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। নইলে ভবিষ্যতে এরকম করে একের পর এক রাখাল রাহাদের জন্ম হবে। কাজেই ব্লাসফেমি আইনের দাবি থেকে পিছু হটে আসার সুযোগ নেই।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT