রাজবাড়ী পাংশায় ১৪ বছরের তরুণীর অজ্ঞাত কারণে আত্মহত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাজবাড়ী পাংশায় ১৪ বছরের তরুণীর অজ্ঞাত কারণে আত্মহত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশার মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে মঙ্গলবার (১২ আগস্ট) জিম (১৪) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জিম পাংশার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে।

বাবা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকেই সে মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামের নানা কাশেম মোল্লার বাড়িতে থাকতো।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। নানা পুকুরে পাট ধোয়ার সময় নানীও পাট বাছ ছিলেন । সেই সময় ফাঁকা বাড়ি পেয়ে বেলা ১১টা ৩০ থেকে ১২টার মধ্যে কোনও এক সময় নানা কাশেম মোল্লার একতলা ভবনের নানার রুমে অজ্ঞাত কারণে ফ্যানের সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে আত্মহত্যা করে জিম।

পরবর্তীতে নানী বাড়িতে ফিরে এসে দেখেন জিম ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তিনি ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে গলার ফাঁস খুলে দ্রুত তাকে মাছপাড়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT