নোটিশ:

ভারত ও পাকিস্তানের দুই ইসলামিক বক্তা আসছেন বাংলাদেশে, ঢাকা-চট্টগ্রামে আন্তর্জাতিক সেমিনার

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে
ফতি শামায়েল নাদভী ও তোয়াহা বিন জলিল

আন্তর্জাতিকভাবে পরিচিত দুই তরুণ ইসলামিক বক্তা—ভারতের মুফতি শামায়েল নাদভী ও পাকিস্তানের তোয়াহা বিন জলিল চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসছেন। তাদের অংশগ্রহণে ঢাকা ও চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক ইসলামিক সেমিনারের আয়োজন করেছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিয়ান পাবলিকেশন এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক বলেন, সফরে অংশ নিচ্ছেন ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক তোয়াহা বিন জলিল। সমকালীন ইসলামী চিন্তাধারা, তরুণদের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহভিত্তিক বিভিন্ন বিষয়ে বক্তব্যের জন্য তারা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

তিনি জানান, প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) এবং দ্বিতীয় সেমিনার ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে।

আয়োজকদের ভাষ্য, সেমিনার দুটিতে দেশ-বিদেশের ইসলামিক স্কলার ও বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন প্রশ্ন ও ভুল ধারণার জবাব দেবেন। পাশাপাশি আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে আলোচনা করবেন। দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন।

সেমিনারে অংশ নিতে আগ্রহীরা সিয়ান পাবলিকেশনের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আসন সংরক্ষণ করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT