রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ জাহিদুর রহিম মোল্লা(রাজবাড়ী প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়ালের ছেলে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ হয়।

স্থানীয়রা বলেন, রাব্বি মোটরসাইকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্বক আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT