নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

রাজবাড়ীতে বিএনপির জনসভা: তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে
Rajbari BNP Meeting

বিএনপির নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার দাবি করেন

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠ চত্বরে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত দাদশী ইউনিয়ন বিএনপির জনসভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের প্রকৃত স্বাধীনতা দিতে চায়নি।” তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অনেক নেতা ও কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।”

খৈয়ম বলেন, “দেশকে নতুনভাবে সাজাতে হবে। রাজবাড়ীসহ সমগ্র দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখাতে হবে। তার নেতৃত্বেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারব।”

তিনি বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর রাজবাড়ীতে পদ্মা ব্রিজ ও পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”

সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, এ মজিদ বিশ্বাস, কে এ সবুর শাহিন, সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নুরুন্নবী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT