রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি ৫০ বছর পর উদ্ধার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি ৫০ বছর পর উদ্ধার

মোঃ জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।
রবিবার বিকেলে বালিয়াকান্দি মৌজার বিএস-৬৩৬২ নং দাগের ০.১৮২৫ একর জমির মধ্যে ০.০৯২৫ একর জমি বিএস-০১ নং খাস খতিয়ানভুক্ত বালিয়াকান্দি বাজারের খাস জমি। তন্মধ্যে ০.০৩৫০ একর খাসজমি আওয়ামী লীগের নেতা মো: আমিরুল ইসলাম প্রায় ৫০ বছর অবৈধভাবে দখলে রেখেছিলেন। ০.০৩৫০ একর খাসজমি উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনায় দখলকারী ব্যক্তি নিজেই তার স্থাপনা সরিয়ে নিয়েছেন। উদ্ধারকৃত ০.০৩৫০ একর খাসজমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বলে স্থানীয়রা জানান।

বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, বালিয়াকান্দি বাজারের কোটি টাকা মুল্যের জমি আমিরুল ইসলাম দখলে রাখে। পরে কাগজপত্র পর্যালোচনা করে সত্যতা পাওয়া যায়। পরে তার স্থাপনা নিজেই সরিয়ে নেয়। আমরা সরকারি জমিটি বুঝে নেই।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT