বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক যুবককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক খাদেমুল ইসলাম (২৬) কে সোমবার (১৪ এপ্রিল) পঞ্চগড় আদালতে হাজির করা হলে, আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ অভিযুক্ত যুবক খাদেমুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। খাদেমুলের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খাদেমুল ইসলাম গত চার বছর ধরে ওই নারীর স্বামীর বাড়িতে যাতায়াত করতেন। প্রায় দুই বছর আগে ওই নারী তার স্বামীকে তালাক দেন। এরপর গত দেড় বছর ধরে খাদেমুল ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

গত ১১ এপ্রিল খাদেমুল ওই নারীকে বিয়ে করার কথা বলে তেঁতুলিয়া বাজারের দোয়েল আবাসিক হোটেলে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে খাদেমুল তাকে পঞ্চগড়ের দিকে নিয়ে গিয়ে বোর্ড বাজারে ফেলে পালিয়ে যায়। এরপর গত রোববার রাতে ওই নারী তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ খাদেমুল ইসলামকে গ্রেপ্তার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে এবং তাকে কারাগারে রাখা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT