নোয়াখালীতে তাহাজ্জুদের সময় ১২ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

নোয়াখালীতে তাহাজ্জুদের সময় ১২ বছরের মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

নোয়াখালীর চাটখিলের একটি মাদ্রাসায় তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে ১২ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে ঢলে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ খানায়। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম মাদ্রাসায় ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল এবং প্রতিদিনের মতো সেই রাতে তাহাজ্জুদের নামাজে অংশ নেয়। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় সে। পাশে থাকা আরেক ছাত্র তাকে ধরে ফেলে এবং তাৎক্ষণিকভাবে অন্যান্য শিক্ষার্থীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আকরামের মৃত্যু হয়। সকালে মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত আকরামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। সে ফারুক হোসেনের ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT