জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান এবি পার্টির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান এবি পার্টির

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক হবে—এটাই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।

সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত (পলিসি) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন, সেটিই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি হওয়া উচিত। সেই কাঠামোর মধ্যেই সবাই রাজনীতি করতে চায় বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদিও নীতিগত বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকবে, সেটিই গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য।

বৈঠকে বাংলাদেশে ওয়েস্টমিনস্টার মডেলের একটি কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তোলা, বেকারত্ব হ্রাস, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় আলোচনায় উঠে আসে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, তারেক রহমান এসব নীতিগত বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে পলিসি ইস্যুতে আলোচনায় বসার আগ্রহও ব্যক্ত করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই ঘটনাটি শুধুমাত্র খেলার বিষয় নয়, বরং এটিকে একটি রাজনৈতিক বিষয় হিসেবেও দেখা উচিত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT