নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান

শ‌হিদুল ইসলাম, (প্রতি‌নিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে।

১০ এপ্রিল ২০২৬, শুক্রবার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা অয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT