আইপিএলে দুই ম্যাচে মোস্তাফিজ, পিএসএলে ফিরছেন সাকিব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

আইপিএলে দুই ম্যাচে মোস্তাফিজ, পিএসএলে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার সময়ই মোস্তাফিজুর রহমান জানতে পারেন, তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন। হুট করে দল পাওয়ায় তিনি দুবাই পৌঁছে বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেন। যদিও দিল্লি তিনটি ম্যাচে খেলাতে চাইলেও, বিসিবি কেবলমাত্র লিগপর্বের শেষ দুই ম্যাচে খেলার অনুমতি দিয়েছে।

এদিকে একই দিনে পিএসএলে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে আছেন রিশাদ হোসেনও। আপাতত এক ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হলেও, লাহোর যদি প্লে-অফে ওঠে, সাকিবের ম্যাচ খেলার সুযোগ বাড়তে পারে। দীর্ঘ ছয় মাস পর পেশাদার ক্রিকেটে ফিরছেন দেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বিসিবির একজন পরিচালক জানান, “জাতীয় দলের খেলা শেষ হওয়ার পর ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন। সে অনুযায়ীই অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।” ফলে আইপিএলের প্লে-অফে দিল্লি উঠলেও সেখানে মোস্তাফিজকে দেখা যাবে না, কারণ তিনি কেবল দুটি ম্যাচের অনুমতি পেয়েছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT