একাধিক হিন্দু যুবক মিলে মুসলিম কিশোরীকে সাত দিন ধরে ধর্ষণ , মামলা হলেও নেই গ্রেপ্তার। - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

একাধিক হিন্দু যুবক মিলে মুসলিম কিশোরীকে সাত দিন ধরে ধর্ষণ , মামলা হলেও নেই গ্রেপ্তার।

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৬ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে একাধিক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গত ২৫ আগস্ট থেকে শুরু হয়ে টানা সাতদিন ধরে চলেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

ভুক্তভোগী কিশোরীর করা মামলা অনুযায়ী, গত ২৫ আগস্ট সন্ধ্যায় তার বাসার সামনে থেকে জয় কুরি (২৫) ও তার সহযোগীরা তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং একটি অজ্ঞাত স্থানে আটকে রাখে। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের শিকার হতে হয়।

গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এক পথচারী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকের পরামর্শের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এরপর ভুক্তভোগীর পক্ষ থেকে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বলাচ গ্রামের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির পুত্র জয় কুরি ও তার তিন থেকে চারজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই মিল্টন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত ত্বরান্বিত করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT