জুলাই-শহীদ মীর মুগ্ধ কে নিয়ে ভাইয়ের আবেগঘন পোস্ট ভাইরাল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
Betify Casino en Ligne | Jouez sur Betify avec 1000 € রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা

জুলাই-শহীদ মীর মুগ্ধ কে নিয়ে ভাইয়ের আবেগঘন পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে
মীর স্নিগ্ধের সেই ভাইরাল পোস্ট শেয়ার করেন সমন্বয়ক আসিফও
মীর স্নিগ্ধের সেই ভাইরাল পোস্ট শেয়ার করেন সমন্বয়ক আসিফও

“পানি লাগবে, পানি?” জুলাই-শহীদ মীর মুগ্ধের এই কথা এখনো মানুষের কানে বাজে। আজ ০২ মার্চ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার শহীদ ভাই এর স্মৃতিচারণ ও সকল শহীদের মঙ্গল কামনা করে একটি পোস্ট দেন যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমনকি পোস্টটি শেয়ার করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা ও জুলাই-আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মীর স্নিগ্ধ রমজানের সময় তার শহীদ ভাই মীর মুগ্ধ কী করত তা নিয়ে স্মৃতিচারণ করে পোস্টটি লিখেছেন। পোস্টে তিনি লেখেন,

“সবাই পোস্ট দিচ্ছে,’ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’ আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মুগ্ধর সামনেই আমরা কতো ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।

আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাদবে, অবশ্যই কাদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না। হাজারটা সন্তানের মা আজকে কাদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহীদরা।

রমজান মোবারক

বাংলাদেশ।”
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT