খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে
এমদাদুল হক মিলন

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক এমদাদুল হক মিলন। তিনি আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বাসিন্দা ও বজলু রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া বাজার এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রোকানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে সাংবাদিক এমদাদুল হক মিলনের হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT