ঝিনাইদহে কুলখানি–বিতর্কে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ঝিনাইদহে কুলখানি–বিতর্কে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

ঝিনাইদহের পবহাটি সিটি মোড়ে কুলখানি না করা নিয়ে বিরোধের জেরে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আফজাল হোসেন মারা যাওয়ার পর তার ছেলে মুরাদ কুলখানি আয়োজন করেননি। এ নিয়ে চাচাতো ভাই আলম মন্ডল তাকে কটূক্তি করলে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এরপর শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে বসে থাকা অবস্থায় আলম মন্ডলের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজন সহযোগী নিয়ে এসে মুরাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মুরাদকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা মুরাদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে কুলখানি না করা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার তথ্য পেয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT