নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

ইসরায়েলি হামলায় আরো ২ ইরানি জেনারেল নিহত, প্রতিশোধের ভয়ে আতংকিত মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে
ইসরায়েলি হামলায় ধ্বংস তেহরানের একাধিক ভবন, ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলায় ধ্বংস তেহরানের একাধিক ভবন, ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (১৩ জুন) ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের এক অতর্কিত হামলায় দেশটির আরও দুই উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) ইরানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত দুই কর্মকর্তা হলেন—ইরানের আর্মড ফোর্সের অপারেশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহদি রাব্বানি এবং গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা মেহরাবি।

জানা গেছে, তেহরানের আবাসিক ভবন এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় চালানো এই হামলায় এর আগেও ইরানের আর্মড ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরিসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছিলেন।

এই ঘটনার পর ইরান যেকোনো মুহূর্তে পাল্টা হামলা চালাতে পারে—এমন আতঙ্কে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক রাতে পাঁচবার নিজের থাকার জায়গা পরিবর্তন করেছেন।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। হাকাবি লেখেন, “ইসরায়েলে এক কঠিন রাত কাটল। শাব্বাত (ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন) সাধারণত শান্তিতে কাটলেও এবার সম্ভবত তা হবে না।” তার এই বক্তব্য ইসরায়েলজুড়ে বিরাজমান উত্তেজনারই প্রতিফলন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT