জাতীয় প্রেসক্লাবে ইন্তিফাদা বাংলাদেশের সংবাদ সম্মেলনে এলজিবিটি অ্যাক্টিভিস্টের হুমকির বিচার দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাতীয় প্রেসক্লাবে ইন্তিফাদা বাংলাদেশের সংবাদ সম্মেলনে এলজিবিটি অ্যাক্টিভিস্টের হুমকির বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪০৭ বার দেখা হয়েছে

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইসলামপন্থী সংগঠন ইন্তিফাদা বাংলাদেশ। রোববার (১৯ আগস্ট) আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, একজন ট্রান্স অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি দিলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সাফওয়ান চৌধুরী রেবিল নামের এক এলজিবিটি অ্যাক্টিভিস্ট সম্প্রতি সামাজিক মাধ্যমে লিখেছেন, “Kill public figures, who are against your rights”। শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার ও আসিফ মাহতাব উৎস-এর মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার দৃশ্য প্রকাশ করেন। ইন্তিফাদা বাংলাদেশের নেতাদের দাবি, এটি সরাসরি হত্যার ডাক, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা এবং ভয়াবহ ভিজ্যুয়াল ব্যবহার করে ভীতি সৃষ্টির স্পষ্ট প্রচেষ্টা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডবিধি ৫০৬, ৫০৫, ১০৭ ধারায় এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে গ্রেফতার করা হয়নি বা ভুক্তভোগী শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে ওই হুমকিদাতার সাফাই গেয়েছেন। এমনকি ১৬২ জন কথিত নাগরিক বিবৃতি দিয়ে হুমকির শিকার শিক্ষকদেরকেই ক্ষমা চাইতে বলেছেন। ইন্তিফাদা বাংলাদেশের মতে, এই অবস্থান কাঠামোগত ইসলামবিদ্বেষের অংশ এবং এলজিবিটি এজেন্ডা নরমালাইজেশনের অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে সংগঠনটি চার দফা দাবি জানায়—
১. অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে।
২. হুমকিদাতার পক্ষ নেওয়া সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
৩. ভিক্টিম শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. এলজিবিটি নরমালাইজেশনের যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হুমকির শিকার শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার। উপস্থিত ছিলেন শিক্ষক আসিফ মাহতাব উৎস, লেখক ও গবেষক আসিফ আদনান, ইন্দাফাদা বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ডা মেহেদী হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ রফিক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT