মিশরের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

মিশরের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। তবে নিরস্ত্রিকরণের শর্ত দেয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।

সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি হতে পারে। অন্যদিকে সোমবার (১৪ এপ্রিল) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৪০ জন।

এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল-আহলি হাসপাতাল। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।’

‘মিশর অংশ আমাদের জানিয়েছে যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT