হাজীগঞ্জে নুর জামিল হোসাইন মাত্র নয় বছরেই কোরআন হাফেজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

হাজীগঞ্জে নুর জামিল হোসাইন মাত্র নয় বছরেই কোরআন হাফেজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
নুর জামিল হোসাইন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের নয় বছরের শিশু নুর জামিল হোসাইন কোরআন হিফজ সম্পন্ন করে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি করেছেন। শুক্রবার স্থানীয় মাদ্রাসায় পাঠরত এই শিশু হাফেজের বিরল সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের উদ্‌যাপন শুরু হয়।

নাজির আহমেদ কোম্পানির সন্তান নুর জামিল বর্তমানে অধ্যয়নরত হাজীগঞ্জ রওজাতুল উলূম মাদ্রাসায়। অল্প বয়সে কোরআন মুখস্থ করার এই অর্জন তাকে স্থানীয়ভাবে অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মেধা, মনোযোগ ও কঠোর পরিশ্রমে নয় বছরে হিফজ সম্পন্ন করা শিশুটিকে ঘিরে আনন্দে ভরে ওঠে পুরো গ্রাম।

ছেলের অর্জনে বাবা নাজির আহমেদ  সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহর প্রতি শুকরিয়া জানান। তিনি বলেন, সন্তানের নাম নানার নামানুসারে রাখা হয়েছে এবং তার জন্য দোয়া কামনা করেন—আল্লাহ যেন তাকে দ্বীনের খেদমতে একজন খাঁটি আলেম হিসেবে গড়ে তোলেন।

নুর জামিলকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, মাদ্রাসার শিক্ষক ও এলাকার মানুষ। তার ভবিষ্যৎ পথচলা আরও আলো ছড়াবে—এমন প্রত্যাশা সবার।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT