কিশোরগঞ্জের হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআনে দেশের সেরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

কিশোরগঞ্জের হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআনে দেশের সেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

১৩ বছরের হাফেজ মাত্র ১৪ মাসে কুরআনের হাফেজ হয়ে রাজধানীর জাতীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১৩ বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের সেরাদের মধ্যে শীর্ষে স্থান অর্জন করে গৌরব অর্জন করেছেন। আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রাজধানীতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশগ্রহণ করেন।

 

কটিয়াদীর ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র সন্তান হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে মাত্র ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর পিতা মাসুম রানা বলেন, “আমার একমাত্র ছেলে মাত্র ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন সে দেশসেরা মাওলানা হতে পারে।”

উপজেলা জামায়াতে ইসলামী কটিয়াদীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, “হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা তাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন।”

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম বলেন, “আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT