নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা

প্রতিবেদকের ছবি
মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫২৩ বার দেখা হয়েছে
বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিট ভর্তি পরীক্ষা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার (২৫ এপ্রিল, ২০২৫) সারাদেশে একযোগে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে মিল রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ২ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং উপস্থিতির হার ছিল ৯৫.৮২%।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী জানান, দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমরা সম্ভাব্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তিচ্ছুক পরীক্ষার্থীরা জানান, একসাথে দেশের ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পেরে আমরা আনন্দিত। প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিলে আমাদের একজনের পক্ষে এতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। বিশ্ববিদ্যালয়গুলো একসাথে পরীক্ষা নেওয়ার ফলে দেশের অধিকাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে এবং স্বপ্ন পূরণ করার সুযোগ পেয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকেরা জানান, বিশ্ববিদ্যালয় গুলোর একসাথে পরীক্ষা নেওয়া ফলে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। তাছাড়া এতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম আলাদা ভাবে তোলা অনেকের পক্ষেই সম্ভব ছিল না। পাশাপাশি তারা গুচ্ছ-ভর্তি প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) ও ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT