আওয়ামী লীগের ব্যানারে মিছিল বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
Олимп казино официальный сайт в Казахстане – Olimp Casino Betify Casino en Ligne | Jouez sur Betify avec 1000 € রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ

আওয়ামী লীগের ব্যানারে মিছিল বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। তিনি বলেন, রোববার গভীর রাতে শহরের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল মাতুব্বর (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), বিমল কুমার সরকার (৪৬), বাবু মোল্যা (১৯) ও সোয়াদ হোসেন (১৯)।

তাদের মধ্যে ফাহিম মাতুব্বরের বাবা বিএনপির রামকান্তপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি এবং তার চাচা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা। রবিউলের বাবাও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে, আটক বিমল কুমার সরকার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আটকের সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল—”অবৈধ দখলদারি স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান”—ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও ছিল।

পুলিশের দাবি, সরকারবিরোধী উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছিল তারা। তারা রেললাইন ও মহাসড়কে মিছিল করতে চাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওসি আসাদউজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্তের মাধ্যমে বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT