প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকার গঠন করল ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকার গঠন করল ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে সরকার প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে গঠিত ৮ সদস্যের এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইঞ্জিনিয়ারদের সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির দায়িত্ব হলো বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা পর্যালোচনা করে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরি করা। এক মাসের মধ্যে এ প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সচিবালয় সহায়তা দেবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT