রমজানের আগেই নির্বাচন চাই—মার্কিন দূতাবাসে জামায়াতের স্পষ্ট বার্তা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রমজানের আগেই নির্বাচন চাই—মার্কিন দূতাবাসে জামায়াতের স্পষ্ট বার্তা

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে

আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান এই দাবির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কূটনৈতিক বৈঠক শেষে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াত আমির বলেন, “জুন পর্যন্ত গেলে বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ—সব মিলিয়ে নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হবে। তাই আমরা চাই রমজানের আগেই নির্বাচন হোক।”

জানা গেছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জামায়াত নেতাদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন আয়োজনের সময়সীমা ও কাঠামো, এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে দলের নীতিমালা সম্পর্কেও জানতে চায়।

ডা. শফিকুর রহমান বলেন, “তারা আমাদের পলিসি জানতে চেয়েছে—আমরা সব খোলামেলা বলেছি। তারা মানবতা, নারীর অধিকার ও শ্রমিক স্বার্থ নিয়েও প্রশ্ন তুলেছে। আমরা এসব বিষয়েও আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি।”

তিনি জানান, জামায়াত চায় আওয়ামী লীগের বিচার হোক বিচারিক প্রক্রিয়ায় এবং তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়, সেটিও গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জামায়াতের প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT