বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বাড়ি ছিলেন না। শিশুটি বাড়ির কাছেই খেলছিল। খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সালাম খন্দকার পালিয়ে যান। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা জানায়।

এ ব্যাপারে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সালাম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT