ঢাকা-ময়মনসিংহে সকল সেবার জন্য অনলাইন জিডি চালু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধার আত্মহত্যা পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা-ময়মনসিংহে সকল সেবার জন্য অনলাইন জিডি চালু

ঢাকা রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫২০ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার থানায় একযোগে চালু হতে যাচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা।  মঙ্গলবার, ১ জুলাই থেকে এই সেবা চালু হচ্ছে মোট ১৩৪টি থানায়। ঘরে বসেই এখন থেকে নাগরিকরা যেকোনো ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এই অনলাইন জিডি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগে অনলাইনে কেবল হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এবার থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল থানায় যেকোনো ধরনের সাধারণ ডায়েরি করা যাবে অনলাইনে।

এরই মধ্যে সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় এ সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

অনলাইন জিডি করার জন্য প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর একবার রেজিস্ট্রেশন করলেই মিলবে এই সুবিধা। একাধিকবার রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই।

সেবাটি নিতে গিয়ে কেউ যদি কোনো সমস্যায় পড়েন, তবে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে নাগরিকদের দোরগোড়ায় নিরাপদ, সহজ ও আধুনিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা বদ্ধপরিকর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT