রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে
Oplus_131072

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে মোছাঃ হাওয়া (১৮) নামে এক তরুনী আত্মহত্যা করেছেন। নিহত হাওয়া বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল হাই মোল্লার মেয়ে।১৯ ডিসেম্বর ২০২৫ সকাল অনুমান ০৭.০০ ঘটিকা হইতে ০৮.০০ ঘটিকার সময় আবদুল হাই মোল্লার বসতবাড়ির পশ্চিম পাশের টিনের ঘরের মধ্যে বাশের আড়ার সাথে ছাগল বাঁধা প্লাস্টিকের রশি গলায় পেচিয়ে আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানতে পারি,মোছাঃ হাওয়া সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া তাহার বাবা কে সকালের নাস্তা খেতে দেয়, কিছুক্ষণ পর বাবা-মা বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে, পরিবারের সকলের অগোচরে,বাড়ির পশ্চিম পাশের টিনের ঘরের মধ্যে বাশের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বাবা মা বাড়ির বাহিরে যাওয়ার পর বাড়িতে লোকজন না থাকার কারণে সকলের অগোচরে আত্মহত্যা করেন। মোছাঃ হাওয়ার ছোট বোন মিম আক্তার(১৩) তার বড় বোনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে অন্য রুম থেকে উকি মেরে দেখতে পাই যে গলায় রশি দিয়া ঝুলিয় আছে,মোছাঃ হাওয়ার ছোট বোন চিৎকার চেঁচামেচি করলে বাবা-মা সহ বাড়ির আশেপাশের লোকজন আসিয়া গলার রশি কাটিয়া মাটিতে নামান এবং পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে। বালিয়াকান্দি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। এবিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান।
আত্মীয়-স্বজনের সূত্রে জানতে পারি মোছাঃ হাওয়া শারীরিকভাবে অসুস্থ ছিল মাঝে মধ্যে দাঁত লেগে অজ্ঞান হয়ে যেত পরে মাথায় পানি দিলে ঠিক হয়ে যেত।মোছাঃ হাওয়ার বাবা মার সাথে কথা বলে জানা যায় যে, মোছাঃ হাওয়া কে মাঝে মাঝে জিনের আসর ভর করত বলে জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT