নোটিশ:
শিরোনামঃ
পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত

কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড তবে জেলে যেতে হবে না

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে
Spanish coach
আনচেলত্তি

বাংলাদেশের ফুটবল বিশ্বে আলো ছড়ানো ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড পেয়েছেন। স্পেনের একটি আদালত ২০১৪ সালের সেই মামলায় আনচেলত্তিকে এই কঠোর শাস্তি দেন। ওই সময় তিনি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রিয়াল থেকে পাওয়া বেতনের তথ্য কর দপ্তরে জমা দিলেও ইমেজ স্বত্ব থেকে প্রাপ্ত প্রায় ১০ লাখ ইউরোর আয়ের তথ্য গোপন করেছিলেন। স্পেনের কর বিভাগ জানায়, এই আয় লুকানোর কারণে ২০২৪ সালের মার্চে আনচেলত্তির বিরুদ্ধে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানা দাবি করে সরকার।

তবে আনচেলত্তি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত অবশ্য তার এই আপত্তি নাকচ করে সাজা দিয়েছে। স্পেনের আইনে অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডপ্রাপ্তরা সাধারণত জেলে যেতে হয় না। তাই আনচেলত্তিকে জেলখানায় যেতে হচ্ছে না। তার সাজা আইনি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে।

রিয়াল মাদ্রিদে দুইবার কোচিং করে আনচেলত্তি অসাধারণ সাফল্য অর্জন করেন। ২০১৩ সালে প্রথম দায়িত্ব নেওয়া আনচেলত্তি ২০১৫ সালে ক্লাব ছাড়লেও ২০২১ সালে আবার ফিরে এসে তিনবার চ্যাম্পিয়ন্স লিগসহ নানা শিরোপা জেতান।

বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবে সফল কোচিং শেষে ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন তিনি।

স্পেনে ফুটবল তারকাদের কর ফাঁকির অভিযোগ নতুন কিছু নয়। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো কস্তার মতো তারকারাও এর আগে আইনি জটিলতায় জড়িয়েছেন। কেউ জরিমানা দিয়ে মামলা মিটিয়েছেন, কেউ লড়াই চালিয়ে নিজেকে রক্ষা করেছেন।

রিয়ালের বর্তমান কোচ শাবি আলোনসোও কর ফাঁকির অভিযোগ থেকে আইনি লড়াইয়ে মুক্তি পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আনচেলত্তিও।

ফুটবল জগতে নাম তারকাদের হলেও কর আইনে কেউ অসাধারণ নয়। এই ঘটনার মাধ্যমে আরও একবার ফুটবল ও আইনের জটিল সম্পর্ক সামনে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT