নোটিশ:
শিরোনামঃ
দাবা অলিম্পিয়াডে গুয়াতেমালাকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
- ৫৫ বার দেখা হয়েছে


দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে গুয়াতেমালাকে ৩.৫–০.৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশের ওপেন দল। উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত ৪৬তম ফিদে দাবা অলিম্পিয়াডে এই জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নিজ নিজ খেলায় জয় পান। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সজীব নিজের ম্যাচটি ড্র করেন।
একই রাউন্ডে বাংলাদেশের নারী দল নরওয়ের সঙ্গে ২–২ পয়েন্টে ড্র করেছে। বাংলাদেশের ওয়াদিফা আহমেদ, নোশিন আনজুম, ওয়ালিজা আহমেদ ও নুসরাত জাহান আলো—চারজনই নিজ নিজ ম্যাচ ড্র করেন।
আট রাউন্ড শেষে বাংলাদেশের ওপেন দলের সংগ্রহ ১০ পয়েন্ট। নারী দলের সংগ্রহ ৯ পয়েন্ট।
এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ
24 September 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply