সাভারে মাদকাসক্তদের হাতে বিইউপি শিক্ষার্থী গণধর্ষণের শিকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

সাভারে মাদকাসক্তদের হাতে বিইউপি শিক্ষার্থী গণধর্ষণের শিকার

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে
সাভারের বিরুলিয়া এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২২ বছর বয়সী এক শিক্ষার্থী মাদকাসক্তদের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়, যখন ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ানো শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, এলাকার তিনজন চিহ্নিত মাদকাসক্ত — সোহেল, বিপ্লব ও মিঠু রোজারিও — তাকে জোরপূর্বক ধরে গয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী প্রথমে লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার প্রতিবাদে শুক্রবার স্থানীয়রা ‘বিরুলিয়া উলামা ও ইমাম পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন। জুমার নামাজের পর অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT