জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বিএনপির বৈঠক আজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বিএনপির বৈঠক আজ

সাবাস বাংলাদেশ ডেস্ক.
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে। সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিএনপি দীর্ঘদিন ধরে এসব সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করছি, আজকের বৈঠকও ফলপ্রসূ হবে।”

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছয়টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। ১৫ ফেব্রুয়ারি থেকে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে, একটি সর্বজনীন সংস্কারভিত্তিক ‘জুলাই সনদ’ প্রণয়ন করা, যার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিএনপি তাদের সংস্কার প্রস্তাবনা ২৩ মার্চ জমা দেয়। আজকের বৈঠক সেই প্রক্রিয়ারই একটি অংশ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT